হোম জাতীয় নারায়ণগঞ্জে পরিত্যাক্ত ঘরে তরুণীর অর্ধনগ্ন মরদেহ

জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অর্ধনগ্ন অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নামা বাজার মঙ্গলখালী এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে একটি পরিত্যাক্ত টিনের ঘর থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার জানান, শীতলক্ষ্যা নদীর পাড়ে হাজী মো. জাফর আলী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিপেয়ারিং ডকইয়ার্ডের পাশে মঙ্গলখালী এলাকার আব্দুল আজিজ মিয়ার পরিত্যাক্ত ঘরটিতে পড়েছিল তরুণীর অর্ধনগ্ন মরদেহ। মরদেহের পাশে চিপসের খালি প্যাকেট, কোমল পানীয়ের খালি বোতল এবং রক্তমাখা ইট পাওয়া গেছে। এসব আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, নিহত তরুণীর মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে থেঁতলে দেয়া হয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টাসহ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন