ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
সারাদেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলায় করোনা টিকার বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় বুস্টার ডোজ দেওয়া শুরু হয় যা বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, এদিন ফকিরহাট হাসপাতাল কেন্দ্র সহ ২৫টি কেন্দ্রে মোট ১০হাজার ৬৪জন বুস্টার ডোজ গ্রহন করেছেন। এ পর্যন্ত মোট বুস্টার ডোজ গ্রহন করেন ৬৫হাজার ৯২৬জন। এছাড়া এদিন দ্বিতীয় ডোজ গ্রহন করেছে ২০জন। এ পর্যন্ত মোট দ্বিতীয় ডোজ গ্রহন করেছে ১লক্ষ ২৪হাজার ৬৯জন। অপরদিকে, এদিন প্রথম ডোজ গ্রহন করেছেন ২৪জন। এ পর্যন্ত প্রথম ডোজ গ্রহন করেছে ১লক্ষ ২৪হাজার ৪১৪জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ বিষয়টি নিশ্চত করেছেন।
