হোম ফিচার পাসুরির তালে রাকুলের চোখ জুড়ানো নাচ

বিনোদন ডেস্ক :

কিছুদিন আগে কোক স্টুডিওর পরিবেশিত গান পাসুরি বেশ আলোড়ন তুলেছিল। পাকিস্তানের কোক স্টুডিওর ১৪তম সিজনের গান পাসুরি। যারা গানপাগল কিংবা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তারা কিন্তু ইতোমধ্যে গানটি শুনে ফেলেছেন।

সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি, সবাই পাসুরির তালে নিজস্ব স্টাইলে নেচে বানিয়েছেন ইনস্টাগ্রাম রিল, টিকটক ইত্যাদি। এ তালিকায় নতুন সংযোজন অভিনেত্রী রাকুল প্রীত সিং। চোখ ধাঁধানো কালো পোশাকে পাসুরির তালে রাকুলের নাচে মেতেছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা। Bustier Choli আর লেহেঙ্গা স্টাইলের Flowy স্কার্ট পরে নাচের মুহূর্তকে লেন্সবন্দি করেছেন রাকুল।

পাসুরির তালে রাকুল প্রীত সিং-এর নাচ এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। নাচের ভিডিও পোস্ট করে ক্যাপশনে রাকুল লিখেছেন, ‘পাসুরি এখন আমার সবচেয়ে প্রিয় গান।’ সেই সঙ্গে কোরিওগ্রাফার ডিম্পলকে ট্যাগ করে তিনি লেখেন, ‘সেরার সেরাটা দেয়ার জন্য অনেক ধন্যবাদ।’

মুক্তির অপেক্ষায় থাকা ‘ছাতরিওয়ালি’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রী রাকুল প্রীত সিং-কে। একদম ভিন্ন এক চরিত্রে দেখা যাবে রাকুলকে। সিনেমাটির প্রযোজনা করেছেন রনি স্কুওয়ালা এবং পরিচালনা করেছেন তেজস প্রভা। সিনেমাটির প্রথম লুক প্রকাশিত হয়েছিল ২০২১ সালের নভেম্বরে।

সূত্র: পিঙ্কভিলা

সম্পর্কিত পোস্ট

মতামত দিন