হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের দু’টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

ঝিনাইদহ অফিস :

সীমানা জটিলতার অবসান কাটিয়ে অবশেষে দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ও সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইউনিয়ন দুটির ১৯টি কেন্দ্র ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এ দুটি ইউনিয়নে মোট ভোটার ২৫,২৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২৫৫৭ জন ও নারী ভোটার রয়েছে ১২,৭২৮ জন। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্যনীয় ছিল। এই প্রথম ইভিএম’ এ ভোট দিতে পেরে খুশি ভোটাররা। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন