হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় জাতীয় ভিটামিন ‘এ প্রাস ক্যাম্পেইন’র উদ্বোধন কররেন ইউএনও রুলী বিশ্বাস

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন করা হয়েছে। শিশু শিশু প্রতি শিশু- বাদ যাবেনা কোন শিশু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) রুলী বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ. এন্ড এফ.পি.ও.) ডাক্তার মাহবুবুর রহমান সান্টু, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও.) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার রনজিৎ হালদার, নার্সিং সুপারভাইজার বিলকিস খাতুন, মেডিকেল টেকনোলজিস্ট (ই.পি.আ.) কাজী নাজমুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক (এইচ.আই.) নজরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর শফিকুল রহমান, প্রধান সহকারী আদবুল কালাম আজাদ, কামাল হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

হাসপাতাল সূত্রে জানা যায়, অদ্য ১৫ থেকে ১৯ জুন -২২’ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শুধু ১৭জুন শুক্রবার এই কার্যক্রম বন্ধ থাকবে। ১৮ ও ১৯ জুন এ কার্যক্রম যথারীতি চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ভিটামিন ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য বিধি মেনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে উল্লিখিত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন