জাতীয় ডেস্ক :
পটুয়াখালীতে শিবু লাল দাস নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।
সোমবার (১১ এপ্রিল) রাত ১০টায় গলাচিপা থেকে পটুয়াখালী ফেরার পথে শিবু লাল দাস ও তার গাড়িচালককে অপহরণ করা হয়।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০টায় পার্শ্ববর্তী আমতলী ইউনিয়নের আমড়াগাছিয়া এলাকা থেকে তার ব্যবহৃত মাইক্রোবাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পারিবার সূত্র জানায়, সোমবার রাত ১০টায় শিবু লাল দাসের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর রাত ১২টায় তার ব্যক্তিগত ফোন দিয়ে স্ত্রীর কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে থানা পুলিশসহ বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
