হোম জাতীয় সুন্দরবন থেকে সাত জেলে আটক

জাতীয় ডেস্ক :

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়াশ্রম এলাকায় মাছ ধরার অপরাধে সাত জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার (১১ এপ্রিল) সকালে সুন্দরবনের গহীনে বালিঝাঁকি খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মোজাম সরদারের ছেলে মনিরুল ইসলাম, মিজানুর মোড়লের ছেলে মাসুদ রানা, চাঁদনিমুখা গ্রামের মৃত মোহরম সরদারের ছেলে খলিল সরদার, চণ্ডিপুর গ্রামের মৃত কোফিল গাজীর ছেলে হাবিবুর গাজী, সামছুর শেখের ছেলে রবিউল শেখ, ওয়াজেদ আলী গাজীর ছেলে আবুল বাশার এবং হাবিবুর রহমানের ছেলে আব্দুল খালেক।

বনবিভাগ সূত্রে জানা গেছে, গহীন সুন্দরবনের নিষিদ্ধ এলাকা বালিঝাঁকি খালে কয়েকজন জেলে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফরেস্ট গার্ড (এফজি) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে বনবিভাগের একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মাছ ধরার জাল ও ২টি নৌকাসহ মাছ ধরার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, নিষেধাজ্ঞা শর্তেও অভয়াশ্রম এলাকায় মাছ ধরার অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন