হোম অর্থ ও বাণিজ্য কলকাতার বাজারে বিপাকে রোজাদাররা

বাণিজ্য ডেস্ক :

রমজান শুরু হতে না হতেই কলকাতার বাজারে বেড়ে গেছে ফলের দাম। এতে ইফতারির জন্য ফল কিনতে হিমশিম খাচ্ছেন কলকাতার রোজাদাররা। হঠাৎ করেই ফলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

গত সপ্তাহেও কলকাতার বাজারে দেশি আপেলের দাম ছিল কেজিপ্রতি ১৭০ রুপি, যা এখন ২২০ রুপিতে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের আপেল বিক্রি হচ্ছে ২৩০ রুপি ও চীনা আপেল বিক্রি হচ্ছে ২৫০-২৬০ রুপি প্রতি কেজি।

রমজান মাসে ফলের দামে আগুন লাগার কারণ হিসেবে ব্যবসায়ীরা পাইকারি বাজারে দাম বাড়াকে দায়ী করেছেন। তাদের বক্তব্য, আপেলের প্রতি পেটিতে ২০০-৩০০ রুপি দাম বেড়েছে। তাই পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা দোকানদাররাও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।

বাজার ঘুরে দেখা গেছে, শহরের বিভিন্ন এলাকায় একেকটি আনারস বিক্রি হচ্ছে ১৪০-১৫০ রুপিতে। গত সপ্তাহে যে মর্তমান কলা বিক্রি হচ্ছিল ছয় রুপিতে, রোজা শুরু হতেই তার দাম বেড়ে ১০ রুপিতে পৌঁছেছে। তরমুজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০-৫০ রুপি।

আঙ্গুর, বেদানা, পাকা পেঁপে, মোসাম্বি লেবু, কমলালেবু–এক সপ্তাহের ব্যবধানে সব ফলেরই দাম বাড়তে দেখা গেছে।

অন্যদিকে গত সপ্তাহে যে শসা কেজিপ্রতি বিক্রি হচ্ছিল ৩০ রুপিতে, এ সপ্তাহে তার দাম দ্বিগুণ বেড়ে ৬০ রুপিতে পৌঁছেছে।

ফল কিনতে আসা ক্রেতারা ক্ষোভ জানিয়ে বলেন, গত ১০ দিনে নয়বার জ্বালানি তেলের দাম বাড়ানোয় বাজারে এমন দশা সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন