হোম জাতীয় ঝগড়ার পর গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

জাতীয় ডেস্ক :

মাদারীপুরে ঝগড়ার পর আয়শা বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

সোমবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়শা বেগম একই এলাকার রেজ্জেক তালুকদারের (৪০) স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। নিহতের স্বামী রেজ্জেক তালুকদার ব্যাটারিচালিত ইজিবাইকচালক এবং চরশ্যামাইল গ্রামের আবদুল খালেক তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, স্বামী রেজ্জেক তালুকদারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো স্ত্রী আয়শা বেগমের। সোমবার ইফতারের পর তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রেজ্জেক। আয়শার চিৎকারে আশপাশের লোকজন আসলে পালিয়ে যায় রেজ্জেক।

পরে গুরুতর অবস্থায় আয়েশাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে আয়েশার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মিরাজ হোসেন জানান, ঘটনার পর পরিবারের লোকজন পলাতক রয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন