জাতীয় ডেস্ক :
পঞ্চগড়ে সপ্তম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সাদ্দাম হোসেন (২৫) সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের যুগিকাটা গ্রামের আবু আলম আব্দুল হাই হেলালের ছেলে। ধর্ষণের শিকার তরুণীর স্বজনরা জানান, এক সপ্তাহ মোবাইল ফোনে প্রেমের পর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক ও তার দুই বন্ধুর দ্বারা গণধর্ষণের শিকার ওই কিশোরী।
এদিকে গণধর্ষণের অভিযোগে কিশোরীর নানা শনিবার (২ এপ্রিল) রাতে সাদ্দাম হোসেনসহ তার অপর দুই বন্ধুর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম সময় নিউজকে জানান, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের যুগিকাটা গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাদ্দাম হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। মামলায় অভিযুক্ত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
