হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কুলিয়ারচর উপজেলা ও পৌরশাখা কর্তৃক আয়োজিত দ্বি- বার্ষিক সম্মেলন- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

কুলিয়ারচর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ ২ এপ্রিল শনিবার বেলা সাড়ে ৩ টায় এ দ্বি- বার্ষিক সম্মেলনের অনুষ্ঠিত হয়। কুলিয়ারচর উপজেলা বিএনপির আহবায়ক এড. মশিউর রহমানের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি (সিআইপি) মোঃ শরীফুল আলম।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দ্বি- বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ায়েছ আলী মামুন সহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা এবং ভৈরব- কুলিয়ারচর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা- কর্মীরা।

দ্বি- বার্ষিক সম্মেলন উপলক্ষে বেলা ৩টা থেকে কুলিয়ারচর পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের নেতা- কর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে থাকে।

এ সময় বক্তারা বলেন, শরীফুল আলম আমাদের যে সিদ্ধান্ত দেবেন তা মেনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন