হোম ফিচার কেশবপুরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালনে শনিবার সকালে শহরের উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। অপরদিকে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতাসহ গণহত্যা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রশাসনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক উৎপল দে প্রমুখ।

সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এস রুহুল আমীন।

অপরদিকে থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আলাউদ্দীন আলা, শেখ শহিদুল ইসলাম, আব্দুল হালিম মোড়ল প্রমুখ।

কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পাতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা শাখার আহবায়ক প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্নার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, এ্যাডভোকেট আফরোজা রোজি, মুক্তি বিশ্বাস, মাহাফুজ্জামান মুক্তি, রবিউল ইসলাম রবি, সদস্য কাজী আযহারুল ইসলাম মানিক, হারুন আর রশিদ মুক্তি, হাবিবুর রহমান হাবিব, কাজী মাজাহারুল ইসলাম, শেখ আব্দুল আলীম, শেখ আব্দুর সবুর, লাভলী ইয়াসমীন, এনামুল কবীর, আবু সেলিম, ইয়াসমিন সুলতানা, অসীম সাহা, সৌমেন হাসান খান, মাহামুদুল হাসান চঞ্চল, হাফিজুর রহমান, এরশাদ আলী, আমজাদ হোসেন, হায়াতুজ্জামান মুকুল, আব্দুল্লাহ আল রাজু, ফাতেমাতুজ জোহরা শান্তা, সালাউদ্দীন খান, সাইদুর রহমান, লাবনী ইয়াসমিন, ফয়সাল খান, আব্দুর রশিদ মুন্সি, আলমগীর হোসেন, তৌহিদুর রহমান, চন্দ্রিমা সরকার, সঞ্জয় দেবনাথ, শাহাদাৎ হোসেন ১, বায়েজিদ হোসেন, আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান, অনিমেষ মন্ডল, মোহন দত্ত, শেখ আব্দুস সবুর, এনামুল হক, শাহাদাৎ হোসেন ২, জেসমিন আরা, শবনম মুস্তারী রেহেনা, রিপন হোসেন, মোমরেজ আলী ফকির প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন