জাতীয় ডেস্ক :
রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির নির্মাণাধীন প্রকল্পে একটি অস্থায়ী বাসস্থানে আগুন লেগেছে। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে যানজটের কারণে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আমরা পুলিশকেও বিষয়টি জানিয়েছি।
