পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীর মধ্য শিয়ালকাঠীর মুধা বাড়ি থেকে ১৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ মহিদুল ইসলাম মৃধা(৩২)নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
শুক্রবার (১১মার্চ) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য শিয়ালকাঠী ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে থেকে ইয়াবাসহ মহিদুলকে আটক করে ডিএনসি পিরোজপুর। আটক হওয়া মহিদুল ইসলাম মৃধা মধ্য শিয়ালকাঠী গ্রামের মৃত আজিজ মৃধার ছেলে। এব্যাপারে মহিদুলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কাউখালী থানায় মামলা হয়েছে।
