নড়াইল অফিস :
নড়াইলে কেক কেটে আনন্দ টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার (১১ মার্চ) ঐতিহ্যবাহী নড়াইল জেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দ টিভির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়।
আনন্দ টিভির নড়াইল জেলা প্রতিনিধি মোঃ ইমরান হাসানের সভাপতিত্বে এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভি জেলা প্রতিনিধি আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি এস এম কামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), তিনি বলেন আনন্দ টিভি বিনোদনের পাশাপাশি সমাজের বিভিন্ন ধরনের খবর আমরা আনন্দ টিভির মাধ্যমে দেখতে পাই সমাজে খুঁটিনাটি কোন কিছু বাদ পড়ে না আমি আনন্দ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি খায়রুল আরেফিন রানা, আর টিভির জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডিবিসি জেলা প্রতিনিধি নন্দিতা বোস, দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহজাহান সাজু, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান,বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি জান্নাতুল বিশ্বাস,সাংবাদিক আজকের পত্রিকা প্রতিনিধি জহুরুক হক মিলু,গণতদন্ত প্রতিনিধি নয়ন শেখ রফিকুল ইসলাম সহ আরো বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
