হোম ফিচার ‘নোংরামির ভয়ে মুখ খুলিনি’, দত্তক সন্তান নিয়ে রাভিনা!

বিনোদন ডেস্ক :

৯০ দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাভিনা ট্যানডন অবশেষে মুখ খুলেছেন তার দত্তক সন্তানদের নিয়ে। ১৯৯৫ সালে মাত্র ২১ বছর বয়সে পূজা এবং ছায়া নামে দুই কন্যা দত্তক নেন রাভিনা। কিন্তু সে সময়ে কেন তিনি এ বিষয়ে কোনো কথা না বলে মুখে কুলুপ এঁটেছিলেন সে বিষয়েই এবার খোলামেলা কথা বললেন ড্যাশিং এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাভিনা জানান গণমাধ্যম, ম্যাগাজিন-ট্যাবলয়েডে ভয়ে সে সময় সন্তান দত্তকের বিষয়ে কথা বলেননি তিনি। তার ভয় ছিলও হয়তো সাংবাদিকরা ভুলভাল খবর ছাপাবেন যে বিয়ে ছাড়াই গোপনে অবৈধ সন্তানের মা হয়েছেন রাভিনা ট্যানডন।

জনপ্রিয় আরজে সিদ্ধার্থকে দেওয়া সাক্ষাৎকারে রাভিনা বলেন, ‘৯০ দশকের সে সময়ে নোংরা হলুদ সাংবাদিকতা চর্চা করা হতো। অনেক কাঠখোট্টা লেখক ছিলেন যারা অপমানজনক, নোংরা শিরোনামে প্রতিবেদন লিখত এবং তিল থেকে তাল বানাত। এ জন্য আমি যখন আমার মেয়েদের দত্তক নিই তারা দশম শ্রেণিতে ওঠার আগ পর্যন্ত আমি তাদের সম্পর্কে কোনো কথাই বলিনি।’

খোলামেলা ওই সাক্ষাৎকারে রাভিনা আরও জানান, সে সময়ে মানুষের মনে এত নোংরামি ছিলও তার এই সিদ্ধান্ত কে কি বানিয়ে দেয় আর মানুষের এসব মনগড়া গল্পের ভয়ে তিনি চুপ ছিলেন।

রাভিনার দুই মেয়ে পূজা এবং ছায়া এখন দুজনই বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সংসার করছেন। তারা দুজনই তাদের মা রাভিনার সবচেয়ে কাছের বন্ধু। এমনকি রাভিনার বিয়ের সময় মায়ের সঙ্গে মণ্ডপেও ছিলেন তারা, যা রাভিনার জন্য বিশেষ স্মৃতি। এমনটায় জানান তিনি।

২০০৪ সালে চলচ্চিত্র পরিবেশক অনিল ঠান্ডানিকে ভালোবেসে বিয়ে করেন রাভিনা টানডান। পূজা-ছায়া ছাড়াও রাশা ও রানবিরভারধান নামে এক মেয়ে ও ছেলে রয়েছে রাভিনা-অনিল দম্পতির।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন