হোম জাতীয় মাস্ক ছাড়া বন্দরে ঘুরছে ভারতীয়’রা, বাড়ছে ঝুঁকি

 

জাতীয় ডেস্ক :

করোনা ভাইরাস নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলছে না কেউ। বিশেষ করে ভারতীয় ট্রাক চালকদের অবাধ বিচরণ ও স্বাস্থ্যবিধি মেনে না চলার কারনে বন্দর এলাকায় সংক্রমণ ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী, শ্রমিক সহ স্থানীয়রা।

ভোমরা মেডিকেল টিম ইনচার্জ আবু সাইদ জানান, মেডিকেল টিম পাসপোর্ট যাত্রীদের করোনা নেগেটিভ রিপোর্টসহ প্রাথমিক পরীক্ষার কাজ করে যাচ্ছে। তবে উপরের নির্দেশ না পাওয়ায় আগের মতো ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না।

জানা গেছে, ওমিক্রন সংক্রমণে কোন প্রকার প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই ভারত-বাংলাদেশ আমদানি রপ্তানি কার্যক্রম চলছে বোমরা বন্দরে। প্রতিদিন ভারত থেকে আমদানি পণ্য নিয়ে ভারতীয় যানবাহন চালকরা মাস্ক ব্যবহার ও কোনো প্রকার পরীক্ষা ছাড়াই ভোমরা বন্দরে প্রবেশ করছে। তাদের অবাধ চলাফেরায় নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। তারা মাস্ক ছাড়া বাংলাদেশি বন্দর শ্রমিক ও সিএন্ডএফ কর্মচারীদের সাথে ওঠাবসা করছে।

স্থানীয় হোটেলে বা চায়ের দোকানে সকলের মধ্যে খাওয়া দাওয়া করছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ী, শ্রমিকসহ স্থানীয়রা।

ভোমরা ইমিগ্রেশনের উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন খানের মতে, বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও সিএন্ডএফ কর্মকর্তাসহ সকলের সমন্বিত প্রতিরোধ দরকার।

যদিও বন্দর কর্তৃপক্ষ ভারতীয় ট্রাক ড্রাইভার হেলপারদের চলাফেরায় সীমাবদ্ধতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আজই এসওবি জারি করা হয়েছে।

সাতক্ষীরায় এ পর্যন্ত করোনায় ৮৮ জন ও করোনা উপসর্গ নিয়ে ৭৪১ জন মারা গেছে। আর করোনা প্রতিরোধে ২২ লাখ জনগোষ্ঠীর এ জেলায় প্রায় ১১ লাখ রেজিস্ট্রেশন হলেও ডবল ডোজ সম্পন্ন হয়েছে মাত্র চার লাখ ৬২ হাজার ৮৮ জনের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন