জাতীয় ডেস্ক :
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের নবাবগঞ্জের ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনে ৫০ দিনের শিশু রাহাত আহম্মেদকে কোলে করে নিয়ে ভোট দিতে ভোট কেন্দ্রে এসেছেন বাবা-মা। বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিতে পেরে খুশি এই দম্পতি।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের নবাবগঞ্জের ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনে ৫০ দিনের শিশু রাহাত আহম্মেদকে কোলে করে নিয়ে ভোট দিতে ভোট কেন্দ্রে এসেছেন বাবা-মা। বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিতে পেরে খুশি এই দম্পতি।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহামুদপুর ইউনিয়নের হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।
এসময় দেখা যায় হুমায়ন কবির তার ৫০ দিনের ছেলে শিশু রাহাত আহম্মেদকে কোলে নিয়ে তারা স্বামী-স্ত্রী ভোট দিতে এসেছেন কেন্দ্রে। বাড়িতে বাচ্চাকে রাখার মতো কেউ না থাকায় এবং অল্পদিনের শিশু। তাই নিরুপায় হয়ে বাচ্চাকে কোলে করে ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন তারা।
দেখা গেল হুমায়ন কবির শিশু রাহাতকে কোলে রাখে, তখন মা ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। আবার মায়ের ভোট দেওয়া শেষ করে, বাচ্চাকে মা কোলে তুলে নেন এবং বাবা হুমায়ন ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। এভাবে কোল পরিবর্তন করে মনোনীত প্রার্থীকে ভোট দেওয়া সম্পূর্ণ করেন এই দম্পতি।
ভোটদান শেষে হুমায়ন কবির বলেন, আজ আমাদের ইউনিয়ন পরিষদের ভোট হচ্ছে , একটি ভোটের অনেক মূল্য আছে, তাই বাচ্চাকে সাথে করে নিয়ে স্ত্রী সহ ভোট দিতে আসলাম। আমার বাচ্চার মাত্র ৫০ দিন বয়স, কার নিকট রেখে আসবো, তাই বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিতে আসলাম।
নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আতাউল হক বলেন,সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট কেন্দ্রে পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত নবাবগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, সদস্য পদে ৩৩১ জন এবং মহিলা সংরক্ষিত পদে ১১৫ জন নির্বাচন করছেন।
