হোম জাতীয় কালিহাতিতে স্বতন্ত্র প্রার্থীর ব্যালট উধাও

 

জাতীয় ডেস্ক :

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ইউনিয়ন পরিষদ নির্বাচ‌নে স্বতন্ত্র প্রার্থীর ব্যালট উধাও এবং এজেন্ট‌দের কেন্দ্র থে‌কে বের ক‌রে দি‌য়ে নৌকায় জালভোট দেওয়ার অভি‌যো‌গে ভোট বর্জন ক‌রে‌ছে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

রোববার (২৮ ন‌ভেম্বর) দুপু‌রে উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মাসুদুর রহমান বালা ও আনারস প্রতী‌কের আইয়ুব আলী নির্বাচন থে‌কে স‌রে গিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন।

এসময় স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান বালা বলেন, সকা‌লে সহবতপুর ইউনিয়‌নের আকুয়া ভোটকে‌ন্দ্রে গি‌য়ে আমার মোটরসাই‌কে‌ল প্রতী‌কের কোন ব‌্যালট দেখ‌তে পায়‌নি। এছাড়া কে‌ন্দ্রের প্রত্যেক কক্ষ থে‌কে এজে‌ন্টদের বের ক‌রে দি‌য়ে নৌকা মার্কায় জাল ভোট দেওয়া হ‌য়ে‌ছে। এটা নি‌য়ে দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের অব‌হিত কর‌লেও তারা কোনো প্রকার ব‌্যবস্থা নেয়‌নি। এতে বাধ‌্য হ‌য়ে ভোট বর্জন কর‌েছেন তিনি।

এদিকে একই অভিযোগে আনারস প্রতী‌কের আরেক স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলীও ভোট বর্জন করেছেন। তিনি জানান, জোরপূর্বক নৌকার সমর্থকরা জাল দিচ্ছে। তাদের বাঁধা দেওয়ায় কর্মীদের ওপর হামলা করেছে নৌকার সমর্থকরা।

সহবতপুর ইউনিয়‌নের একজন স্বতন্ত্র প্রার্থীর মোটরসাই‌কেল প্রতী‌কের ব‌্যালট কে‌ন্দ্রে পাওয়া যায়‌নি ব‌লে স্বীকার করেছেন কা‌লিহাতী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবা‌শ্বের আলম। ত‌বে কেন ব‌্যালট পেপার ছিল না সেটা নির্বাচন কর্মকর্তার সঙ্গে জে‌নে প্রকৃত ঘটনা উদঘাটন করা হ‌বে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন