নিজস্ব প্রতিনিধি :
জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা সরদার বাড়ি স্পোর্টিং ক্লাব বনাম নবচেতনা সমাজ উন্নয়ন সংঘ এর মধ্যকার খেলা বিকাল 3 টা 30 মিনিটে রসুলপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়
খেলার শুরুতে টান টান উত্তেজনা বিরাজ করে উভয় দলের মধ্যে আক্রমণ প্রতিআক্রমণ চলে দুই দলের মধ্যে খেলার 15 মিনিটের মাথায় আচমকা কিক নেন নবচেতনা সমাজ উন্নয়ন সংঘের ফরওয়ার্ড জাহিদ জার্সি নম্বর 7 কিন্তু গোলরক্ষক সবুজ নিজস্ব চেষ্টায় তা প্রতিহত করে। পরবর্তীতে কাউন্টার অ্যাটাক যায়। সরদার বাড়ি স্পোর্টিং ক্লাবের আক্রমণভাগ কিন্তু সেই আক্রমণ ব্যর্থতে রূপান্তরিত করেন গোলরক্ষক টুটুল কিন্তু প্রথমার্ধে কোন দল কল করতে না পারায় গোল শূন্যতে মাঠ ছাড়ে উভয় দল।
দ্বিতীয়ার্ধে আবারো মরিয়া হয়ে ওঠে দুইদল গোল করার জন্য কিন্তু শেষ পর্যন্ত নবচেতনা সমাজ উন্নয়ন সংঘের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিল্লালের পাছ করা বল জাহিদ জার্সি নাম্বার 7 সুযোগ বুঝে গোলরক্ষক সবুজ কে বোকা বানিয়ে মায়াবী জালে জড়িয়ে দেন পরে ১-০ তে এগিয়ে যান নবচেতনা সমাজ উন্নয়ন সংঘ ।
পরে গোল পরিষদের জন্য শত চেষ্টা করলেও সরদার বাড়ি স্পোর্টিং ক্লাব নবচেতনা সমাজ উন্নয়ন সংঘের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোল করতে না পারায় ১/০ গোলে জয় ছিনিয়ে নেন নবচেতনা সমাজ উন্নয়ন সংঘ। হাজার দর্শকের সাথে মঞ্চে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন তৈয়ব হাসান বাবু ফিফা রেফারি। মা মটরস এর স্বত্বাধিকারী জিল্লুর রহমান ইকবাল খান বাপ্পি সাতক্ষীরা সদর তদন্ত অফিসার বাবুল মিজানুর রহমান মিজান। রেফারি হিসেবে ম্যাচটি পরিচালনা করেন জাফরুল খান চৌধুরী শামু, আসাদুর রহমান আসাদ, হারুন খান হারুন। ধারাবিবরণীত ছিলেন ইকবাল হোসেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার ফরম।
