হোম ফিচার ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজের অধ্যক্ষ স্বর্ণপদকে ভূষিত হলেন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদার, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১-এ ভূষিত হন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান এম ফারুক।

বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, নজরুল গবেষক ও সঙ্গীত শিল্পী শিক্ষাবিদ ড. মো. সিরাজুল ইসলাম, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও নারী শিল্প উদ্যোক্তা ড. মেহেরুন্নেছা মেহেরীন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

এছাড়া গত ১৩ নভেম্বর-২০২১ তারিখে বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদার, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় চার নেতা স্মৃতি সম্মাননা-২০২১ পদক পেয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট এর সহ-সভাপতি, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেরসাথে জড়িত রয়েছে। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের নিরবিচ্ছিন্নভাবে অনলাইন পাঠদানের সাথে সম্পৃক্ত করেন, বিভিন্ন অনলাইন স্কুল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন পাঠদান চালু রাখেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন