হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মোল্লাহাট( বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আজ সোমবার (১৫নভেম্বর)সকালে, উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শিশু কিশোরদের মুক্তিযোদ্ধা ভিত্তিক কুইজ, রচনা, সংগীত, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার ললন কুমার, নুর মোহাম্মদ, জীবন কৃষ্ণ চৌকিদার ও শর্মিষ্ঠা মন্ডল প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক মোহাম্মাদ আলী মোহন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন