হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদে দুর্যোগ ঝুকি-হ্রাস পূর্বাভাস ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদে দুর্যোগ, ঝুকি-হ্রাস ,পূর্বাভাস ,প্রাথমিক চিকিৎসা, ও উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ও ইউএসএআইডি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্ট কার্যক্রমের বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ১৫ নভেম্বর সোমবার সকাল দশটায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে দুই দিনব্যাপী দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর বিপ্লব তফাদার ,সহযোগিতায় সমন্বয়কারী অজিত ,প্রশিক্ষণে নিম্নচাপ কি ,ঘূর্ণিঝড় কি ধরনের দুর্যোগ, ইউনিয়ন পরিষদ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম ,দুর্যোগ আশ্রয় দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, ঘূর্ণিঝড়ের সংকেত, আবহাওয়া অফিস বিপদ সংকেত , প্রাথমিক চিকিৎসা ,বিভিন্ন বিষয়ে ধারনা দেওয়া হয় ,প্রশিক্ষণে ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ,ক্লাব প্রতিনিধি ,সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন