ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধভিত্তিক জাতীয় কুইজ, রচনা, সংগীত, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
ফকিরহাট শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১৫ নভেম্বর) উপজেলা মিলনায়তনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন কর্মকর্তা সহ শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
