ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলাচেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের ৬৫তম শুভ জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে তিনটি প্রতিষ্ঠানর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে নওয়াপাড়া বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজ ও শেখ হেলাল উদ্দিন কলেজ।
সোমবার সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদার, অধ্যক্ষ বটু গোপাল দাশ, সহকারি প্রধান শিক্ষক নির্মল কুমার দে, প্রভাষক শ্যামলকুমার সাহা, মিল্টন হীরা, সুব্রত কুমার দাশ, শিক্ষক রিংকু চক্রবর্তী, শুভাশীষ ঘোষ প্রমূখ।
