রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করতে হবে। সকল দ্বিধাদ্বন্দ ভুলে আমাদের দেশের স্বার্থে দলের স্বার্থে দেশরত্ব শেখ হাসিনার জন্য কাজ করতে হবে। বাংলাদেশের অর্জন ধরে রাখতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
বুধবার মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস পালন এবং ২৮ শে নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ের লক্ষে এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথি আরো বলেন, জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা ইতিহাসের কলঙ্কজনক ঘটনা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে ৩রা নভেম্বর জেল হত্যার নির্মম ঘটনা ঘটানো হয়। ঘাতক চক্র চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দেশকে আবার পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যেতে। এ জন্য ইতিহাস বিকৃত করে জিয়াকে স্বাধীনতার ঘোষক বানানো হয়েছিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, হুমায়ুন সুলতান সাদাব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্ছুসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় মনোনীত চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
