মিলন হোসেন, বেনাপোল :
বেনাপোল পোর্ট থানার গয়ড়া এলাকা থেকে ১টি পিস্তল,১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন সহ সুরুজ মিয়া (৩০)নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জঅই।বুধবার দুপুরে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের গোলাম আলীর ছেলে।
যশোর জধন ক্যাম্পের থেকে জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুরুজ মিয়া নামে এক অস্ত্র ব্যবসায়ী একটি অস্ত্রের চালান নিয়ে গয়ড়া গ্রামে পাঁকা রাস্তার পাশে অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র চালান সহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন জধন এর দেওয়া অস্ত্র সহ আসামিকে বৃহস্পতিবার যশোর কোর্টে পাঠানো হবে।
