হোম ফিচার মণিরামপুরের ১৬ ইউপিতে নির্বাচন, চেয়ারম্যান পদে ৯৪, সাধারণ সদস্য ৬০৩ এবং সংরক্ষিত পদে ২১২জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :

মণিরামপুরে ১৬ ইউনিয়নে নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ৯৪, সাধারণ সদস্য পদে ৬০৩ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২১২জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো।

এদিন উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাঁদের স্ব স্ব রির্টানিং অফিসারের নিকট তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেন। তবে ১৬টি ইউনিয়নে ১৬জন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও প্রায় সবকটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি। বিএনপি-জামায়াত সমর্থিতরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তারা জানিয়েছেন, রোহিতা ইউনিয়নে চেয়ারম্যান পদে হাফিজ উদ্দীন, আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, এস এম আতিয়ার রহমান, মিজানুর রহমান, হাফিজুর রহমান ও বর্তমান চেয়ারম্যান আনসার আলী সরদার এ ৮জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া এ ইউনিয়ন থেকে সাধারণ সদস্য পদে ৪৫ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র জমা দেন।

কাশিমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, খোরশেদ আলম, মিজানুর রহমান, তৌহিদুর রহমান, আশরাফুল আলম ও ইয়াকুব আলী। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৩ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ভোজগাতী ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, আসমাতুন্নাহার, আব্দুর রাজ্জাক, শরিফুল ইসলাম রিপন, আসাদুজ্জামান, শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ঢাকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান এরশাদ আলী সরদার, আব্দুল গণি সরদার, আইয়ুব আলী গাজী, মোশাররফ হোসেন ও হাফিজুর রহমান। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

হরিদাসকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয় পত্র দাখিল করেছেন সাতজন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে, আলমগীর কবির, নিছার আলী, নবীরুজ্জামান আজাদ, দ্বীন বন্ধু রায়, স্বপন সরকার ও রাহুল রায়। এছাড়া সাধারণ সদস্য পদে ৪০ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মণিরামপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছন পাঁচজন। এরা হচ্ছেন, আলহাজ্ব এয়াকুব আলী, বর্তমান চেয়ারম্যান নিস্তার ফারুক, আহসান হাবিব লিটন, মনিরুজ্জামান মিল্টন ও সাহেব আলী। এছাড়া এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

খেদাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন পত্র দাখিল করেছেন সাতজন। এরা হচ্ছেন, আব্দুল আলিম জিন্নাহ, বর্তমান চেয়ারম্যান এস এম আব্দুল হক, শামসুজ্জামান শান্ত, আজিবার রহমান, মাহাবুবুর রহমান ও শহিদুল ইসলাম। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, শামসুল হক মন্টু, সিরাজুল ইসলাম, রুহুল কুদ্দুস, আলাউদ্দীন, হুমায়ুন কবির ও আবুল বাশার। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মশ্বিমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল গফুর, সেলিম জাহাঙ্গীর, ইউনুচ আলী এবং ইয়ামিন হোসেন। এছাড়া এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৬ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

চালুয়াহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, আবুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান বজলুর রহমান, রবিউল ইসলাম ও মেহেদী হাসান। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

শ্যামকুড় ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, আনছার আলী, জিএম হাফিজুর রহমান ও মনিরুজ্জামান। এছাড়া সাধারণ সদস্য পদে ৫৯ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

খাঁনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, প্রাক্তন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ মিলন, আব্দুল মান্নান, মাহাবুবুর রহমান, রবিউল ইসলাম, এ্যাড মুজিুবুর রহমান ও লাভলু আক্তার। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৫ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

দূর্বাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান ছয়জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন,মাসুদ পারভেজ, বর্তমান চেয়ারম্যান মাযাহারুল আনোয়ার, আলতাফ হোসেন, আতাউর রহমান লাভলু ও নজরুল ইসলাম। এছাড়া সাধারণ সদস্য পদে ২৬ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

কুলটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, আদিত্য কুমার, তৌহিদ মিজানুর রহমান, প্রভাষ ঘোষ, নাজমুল হক লিটন, মনোহর মন্ডল ও জাহিদ হাসান। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নেহালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান নজমুস সাদাত, ফারুক হুসাইন, মনোয়ার হোসেন ও আনিসুল ইসলাম। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান মাস্টার মশিয়ূর রহমান, প্রাক্তন চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, মোস্তাফা মহিতুজ্জামান, ওহিদুজ্জামান, সিরাজুল ইসলাম ও দিপালী রানী। এছাড়া এই ইউনিয়ন সাধারণ সদস্য পদে ২৬ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর উপজেলা ১৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিজেদের অবস্থান মজবুত করতে এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন