হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ এবং সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মনির হোসেন ও ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস।

উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে এ উপজেলার ১ হাজার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজসহ সার দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন