নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ১১ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপত গ্রহন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন, তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, নগরঘাটার কামরুজ্জামান লিপু,সরুলিয়ার শেখ আব্দুল হাই, তেঁতুলিয়ার আবুল কালাম আজাদ,তালা সদরের সরদার জাকির হোসেন,ইসলামকাটির গোলাম ফারুক,মাগুরার গনেশ চন্দ্র দেবনাথ, খলিষখালীর অধ্যাপক সাবীর হোসেন, খেশরার শেখ কামরুল ইসলাম লাল্টু, জালালপুরের মফিদুল হক লিটু,খলিলনগরের প্রনব ঘোষ বাবলু।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপত বাক্য পাট করান।
অনুষ্ঠানে উপস্থিত ছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্বব মো. নজরুল ইসলাম, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
