জাতীয় ডেস্ক :
উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ব্যর্থ হওয়ার পর, মানিকগঞ্জের পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি উদ্ধারে ২ কোটি টাকা চুক্তিতে কাজ শুরু করেছে বেসরকারি কোম্পানি জেনুয়িং। চট্টগ্রাম থেকে আনা হচ্ছে ৬টি ক্রেন। এদিকে, ৫ নম্বর ফেরি ঘাট বন্ধ থাকায় অন্যান্য ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট।
উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা আংশিক ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে ব্যর্থ হওয়ায় বেসরকারি কোম্পানি জেনুয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে বিআইডব্লিউটিসি। ২ কোটি টাকার চুক্তিতে আমানত শাহ ফেরিটি উদ্ধারে কাজ করবে ৬টি ক্রেন।
চট্টগ্রামের জেনুয়িং কোম্পানি ডুবুরি প্রধান আব্দুল রহমান বলেন, আমাদের ফেরি আসছে। ফেরি আসলে আসলে আমরা ডুবে যাওয়া ফেরি উদ্ধার করবো।
এদিকে পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় অন্যান্য ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। ঘাটের যে অবস্থা এভাবে চলা যায় না।
ভুক্তভোগী যাত্রীরা জানান, রাতের বেলা আসছি, সারাদিন পার হলেও এখনও পার হতে পারি নাই ফেরি।
গত ২৭ অক্টোবর মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ঘাটে শাহ আমানত ফেরিটি ট্রাক-কাভার্ড ভ্যানসহ ১৭টি যানবাহন নিয়ে আংশিক ডুবে যায়।
