হোম জাতীয় গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষক আটক

জাতীয় ডেস্ক :

পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের ভিডিও নোয়াখালীর যতন সাহার হত্যাকাণ্ডের ভিডিও বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র‍্যাব।

বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডে তার বাসা থেকে তাকে আটক করে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, মামলা হবে কি না এখনই বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন