আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন সাজাপ্রাপ্ত আসামী ও মারপিট মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জমিজমা নিয়ে মারপিট ঘটনায় দায়েরকৃত ১৪(২১)নং মামলার আসামী আনুলিয়া ইউনিয়নে মির্জাপুর গ্রামে হচেন আলী সরদারের পুত্র আই্য়ুব আলী সরদার, মৃত জোনাব আলী সরদারের পুত্র মুজিবর রহমানকে গ্রেফতার করেন।
একই দিনে এসআই ফকির জুয়েল রানা, এসআই আমিনুল ইসলাম ও এএসআই মোঃ নামিজ উদ্দীন সঙ্গীয় ফোর্সের সহায়তায় চেউটিয়া গ্রামের মৃত আলী মোল্যার ছেলে রবিউল মোল্যাকে সিআর-৮৫/১৯ (সাজাপ্রাপ্ত) এবং সিআর-৬৭/১৯ (সাজাপ্রাপ্ত) মামলা, কাপসন্ডা গ্রামের আমিরুল মোড়ল এর ছেলে রকিব মোড়লকে জিআর-২৩১/২০২০ এবং জিআর-৭২/২০২০ মামলা ও কাকবাশিয়া গ্রামের লুৎফার রহমান গাজীর ছেলে শাহিনুর রহমানকে সিআর-৪৯/২০১৮ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকা হতে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।
