হোম জাতীয় কুষ্টিয়ায় প্রকাশ্যে শিশুসহ তিনজনকে গুলি করে হত্যা

জাতীয় ডেস্ক :

কুষ্টিয়ায় প্রকাশ্যে শিশুসহ তিন জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

আজ রোববার বেলা ১১ টার দিকে শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাকিল খান ও শিশু রবিন (৭) আর নারীর নাম নুরজাহান বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে কাস্টমস মোড়ে তিনতলা একটি ভবনের সামনে এক নারী চার বছরের ছেলে শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেখানে আরও এক পুরুষ ছিলেন।

হঠাৎ এক ব্যক্তি প্রথমে ওই নারীর মাথায় গুলি করেন। এরপর পাশে থাকা পুরুষের মাথায় গুলি করেন। ভয়ে ছেলেশিশুটি দৌড়ে পালাতে গেলে তাকেও ধরে মাথায় গুলি করা হয়। পরে ওই ব্যক্তি দৌড়ে তিনতলা ভবনের ভেতরে ঢুকে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান বলেন, গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন