নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাতক্ষীরা পৌর তাঁতীলীগের সভাপতি রাশিদুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম জুয়েল। বুধবার সন্ধ্যা ৭ টা কালের চিত্র অফিসে অধ্যক্ষ আবু আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাতে তারা মিলিত হন।
এ সময় পৌর তাঁতীলীগের সভাপতি রাশিদুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম জুয়েল সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
