হোম ফিচার নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়া ১৭ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। লোহাগড়া জয়পুর জামরুলতলা আওয়ামী লীগ অফিসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল ২ আসনের সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল করিম মুন, সাজ্জাদ হোসেন মুন্না, ভিপি বাচ্চু, ফয়জুল হক রোম, জাকির হোসেন পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী বনি আমিন প্রমুখ। এই প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ ,কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন