হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ছাত্রলীগের ইফতার বিতরণ

মণিরামপুর( যশোর) প্রতিনিধি :

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় মণিরামপুর ছাত্রলীগ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে।

শনিবার ছাত্রলীগের উদ্যোগে পৌরশহরে পথচারি রোজাদার মাঝে এ ইফতার বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগনেতা প্রভাষক ফারুক হোসেন।

উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জনির তত্বাবধানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী মাজহারুল আনোয়ার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান আল মামুন, হাফেজ মাহবুবুর রহমান, ছাত্রলীগনেতা রায়হান কবির, পলাশ, মেহেদী হাসান রাতুল, কামরান হসেন, নয়ন, শান্ত, টুটুল, আরাফাত, চন্দন, আকাশ, ফিরোজ, সাইফুর অভিসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন