হোম অন্যান্যসারাদেশ মাগুরায় করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ শুরু

মাগুরা অফিস :

করোনা টিকার দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগের কার্যক্রম আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। সকালে সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ানের উপস্থিতিতে মাগুরা সদর হাসপাতালে প্রশিক্ষণপ্রাপ্ত টিকা প্রদানকারী নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা নিবন্ধিত ব্যক্তিদের টিকা প্রয়োগ করেন। সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, বুধবার দুপুরে করোনা টিকার দ্বিতীয় ডোজের জন্য ৩০ হাজার এ্যামাপুল ভ্যাকসিন মাগুরায় এসেছে। শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিদের এ টিকা দেয়া হচ্ছে। প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি প্রথম ডোজ হিসেবে ২৪ হাজার করোনা ভ্যাকসিন মাগুরায় আসে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন