সাতক্ষীরার পাটকেলঘাটায় বার(১২), বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৪ মার্চ) ভোররাতে পাটকেলঘাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত পিতা রফিকুল ইসলাম (৩৮), পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামের তবারক সরদারের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক।
পাটকেলঘাটা থানা পরিদর্শক (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১২ বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আবার বিবাহ করেন। সেই পক্ষের দুটি কন্যা সন্তান রয়েছে। একটি কন্যা সন্তান পাবনাতে কাজ করে। অন্যজন ১২ বছর বয়সী ছোট মেয়েটি ঢাকায় কাজ করে। সাম্প্রতি বাড়িতে এসেছে। সৎ মেয়েটিকে বাবা তাকে বিভিন্ন সময়ে যৌন হয়রানি করে আসছিল ।
তিনি আরও বলেন, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষন করে।পরে মেয়েটি ঘটনাটি মাকে জানালে তার মা বাদী হয়ে থানায় বাবার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা করেন। মামলায় গ্রেফতার কৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
s
