হোম অন্যান্যসারাদেশ বিশ্ব বরণ্যচিত্র শিল্পী এস,এম, সুলতান কমপ্লেক্সের সংস্কার ও মেরামত এবং শিল্পীর শিল্পকর্মের ওপর গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইল অফিস :

শিল্পী এস,এম, সুলতান কমপ্লেক্সের সংস্কার ও মেরামত এবং শিল্পীর শিল্পকর্মের সংস্কার সম্পাদিত চিত্রকর্ম প্রতিস্থাপন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সভাকক্ষে শিল্পকলা একাডেমি, নড়াইলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিমের সভাপতিত্বে শিল্পী মোঃ হাসানুর রহমান রিয়াজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইঞ্জিনিয়ার শুকদেব, জেলা কালচারাল কর্মকর্তা মোঃ হায়দার আলী,বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম জানান, শিল্পী এস,এম, সুলতান কমপ্লেক্সের সংস্কার ও মেরামতসহ তার সকল কর্মকান্ড রক্ষনাবেক্ষনের জন্য নতুন করে ২৫ কোটি টাকার একটি পরিকল্পনা করা হয়েছে, এটা অনুমোদন পেলে কাজ শুরু হবে।

এছাড়া শিল্পীর চিত্রকর্মের সংস্কারের জন্য তিনটি চিত্রকর্ম ঢাকায় নেয়া হয়েছিল ,সেগুলির কাজ সম্পাদন করা হয়েছে,এখন চিত্রকর্ম গুলি যথাস্থানে প্রতিস্থাপন হবে। এবার আরো তিনটি চিত্রকর্ম চিত্রকর্মের সংস্কারের জন্য নিয়ে যাওয়া হবে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন