মাগুরা অফিস :
করোনা ভ্যাকসিন, জনশৃংঙ্খলা, সরকারি ও স্থানীয় সরকারের নানা উন্নয়ন প্রকল্প নিয়ে সমন্বিত মত বিনিময় সভা আজ রবিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি।
বক্তব্য রাখেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেসকলাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আলোচকদের বক্তব্যে করোনা ভ্যাকসিন গ্রহণে জনসাধারণের ইতিবাচক সাড়া, জন শৃংঙ্খলার ক্ষেত্রে মাত্রারিক্ত ইজিবাইকের মাধ্যমে শহরের যানজট সৃষ্টি, নসিমনের দৌরাত্ব, গ্রামীণ জনপদে থাকা সামাজিক দলাদলিতে সৃষ্ট সহিংসতা, মাদকের বিস্তার, খাল খনন ও পুকুর খননের নামে সরকারি অর্থের অপচয়মূলক ভুয়া প্রকল্প, নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে নদী পাড়ের জনজীবনকে ভাঙনের মুখে ঠেলে দেয়া, মহম্মদপুরসহ বিভিন্ন এলাকার নলকুপের পানিতে মাত্রারিক্ত আর্সেনিকের উপস্থিতি এ ধরনের নানা বিষয় উঠে আসে। এসব সমস্যার সমাধান ও করনীয় নিয়ে সভায় নানা সুপারিশ ও পরামর্শ তুলে ধরা হয়।
s
