নড়াইল অফিস :
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী বাজার সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার আশিষ দাশের, বিরুদ্ধে ঋন জ্বালিয়াতির মাধ্যমে অর্ধ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওায়া গেছে। ওই ঘটনায় পেড়লী গ্রামের মৃত সাহাদত শেখের ছেলে গোলাম মোর্শেদ, গত ১৯ জানুয়ারী খুলনার জিএমসহ উর্দ্ধতন কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিবরনে জানা যায়, গোলাম মের্শেদ বিগত ২০১৪ সালের ১৯ নভেম্বর ওই সোনালী ব্যাংকের শাখা থেকে ৪৯ রাজার টাকা কৃষি ঋন গ্রহন করেন এবং ২০১৬ সালের ১৩ এপ্রিল তিনি ওই ঋনের টাকা পরিশোধ করে ওই দিনই (১৩ জুলাই) তিনি একই ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋন গ্রহন করেন। ঋনের ১ লাখ টাকা পরিশোধ করে ২০১৬ সালের ২১ জুলাই তিনি ওই ব্যাংক থেকে ৭ লাখ টাকা এসএমই ঋন গ্রহন করেন।
গত বছর জুলাই মাসে তিনি তার এসএমই ঋনটি নবায়নের জন্যে সোনালী ব্যাংক পেড়লী বাজার শাখায় গেলে ব্যাংক ম্যানেজার তাকে জানান, এসএমই ঋন নেয়ার ৩ দিনপর ২৪ জুলাই তার নামে ওই ব্যাংকে ৪৯ হাজার টাকার একটি ঋন আছে। গোলাম মোর্শেদ এসএমই ঋন নেয়ার পর তিনি আর কোন ঋন নেননি বলে জানালে ম্যানেজার মুক্তিকামি বিশ্বাস তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মোর্শেদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন।
শুধু তাই নয় সরকার ঘোষিত ঋনের উপর তাকে প্রনোদনাও দেয়া হয়নি। একাধিকবার ঋন নেয়ার সুযোগে তার পূরনো কাগজ পত্রে সাক্ষর দিয়ে জ্বালিয়াতির মাধ্যমে তার নামে ঋন তুলে তৎকালিন ম্যানেজার আশিষ দাশসহ তার সহযোগীরা ৪৯ হাজার টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
সোনালী পেড়লী বাজার শাখার সাবেক ম্যানেজার ও বর্তমানে তিনি নড়াইল আঞ্চলিক অফিসের প্রিন্সিপ্যাল অফিসার এ অভিযোগ অশ্বিকার করে বলেছেন, অনেক দিনের ব্যাপর তাই কাগজপত্র দেখলেই সব বোঝা যাবে। ব্যাংকে ঋন জালিয়াতির কোন সুযোগ নেই।
s
