হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশি অভিযানে ফেনসিডিলসহ একমাদক ব্যবসায়ী গ্রেফতার
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কলারোয়ায় পুলিশি অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই রুবেল আহমেদ,  এএসআই রফিকুল ইসলাম ও এএসআই আসলাম সিকদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৩ টার দিকে হিজলদী ফকিরপাড়াস্থ গ্রামের আমজাদ হোসেনের রান্না ঘরের গর্ত থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আমজাদ হোসেন মনিকে (৩৫), কে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চত করে জানান, গ্রেফতারকৃতের নামে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন