হোম অন্যান্যসারাদেশ সরকারী টাকা ছিনতাই অভিযোগে নড়াইলের বাঐসোনা ইউপি সদস্য কে তিন মাসের কারাদন্ড ভ্রাম্যমান আদালতের

সরকারী টাকা ছিনতাই অভিযোগে নড়াইলের বাঐসোনা ইউপি সদস্য কে তিন মাসের কারাদন্ড ভ্রাম্যমান আদালতের

কর্তৃক Editor
০ মন্তব্য 143 ভিউজ

নড়াইল অফিস :

নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউপি সদস্য শেখ মিটু মিয়াকে, সরকারী টাকা বল প্রয়োগে ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। ১৩ ডিসেম্বর (রবিবার) রাতে এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর নড়াগাতী থানার বাঐসোনা-কামশিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণকালে নির্বাচন অফিসের কর্মীর কাছ থেকে, সরকারী টাকা বল পূর্বক ছিনিয়ে নেয় ইউপি সদস্য মিটু শেখ।

নির্বাচন অফিসারের অভিযোগের ভিত্তিতে নড়াগাতী থানা পুলিশ তাকে আটক করে, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম, এর আদালতে হাজির করলে অপরাধমুলক বল প্রয়োগ করার অপরাধে দন্ড বিধির ৩৫৬ নং ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ দন্ড প্রদান করেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন