হোম অন্যান্যসারাদেশ করোনামুক্ত হয়ে সাধারণ মানুষকে এনটিভির খবর পাঠিকা  লিনার রিক্সা র‌্যালি ও মাস্ক বিতরণ

করোনামুক্ত হয়ে সাধারণ মানুষকে এনটিভির খবর পাঠিকা  লিনার রিক্সা র‌্যালি ও মাস্ক বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 232 ভিউজ

মাগুরা অফিস :

‘ইচ্ছাই শক্তি, করোনায় মুক্তি’- এই শ্লোগান নিয়ে মাগুরায় ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার শহরে প্রচারণা চালিয়েছে বেসরকারি টেলিভিশন এনটিভি’র খবর পাঠিকা ও আমেরিকার প্রটেক্ট আস কিডস এর কান্ট্রি রিপ্রেজন্টেটিভ শারমিন নাহার লিনা।
করোনা থেকে মুক্ত হয়ে লিনা সাধারণ মানুষকে সচেতন করে তুলতে দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে প্রেসক্লাব থেকে একটি রিক্সা র‌্যালি বের করেন। করোনা সচেতনতায় বাদ্যযন্ত্রের সাথে বিশটি রিক্সা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরের বিভিন্ন স্থানে বিনা মূল্যে সাধারণ মানুষের মাঝে মাস্ক এবং করোনা শ্লোগান সম্বলিত টি শার্ট বিতরণ করা হয়।
এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খানসহ জেলার কর্মরত ২৫ জন সাংবাদিক এবং ২০ জন ছাত্র প্রতিনিধি উপস্থিত থেকে তাকে সহযোগীতা করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন