হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ফিরোজা আমুর মৃত্যুবার্ষীকি পালিত

ঝালকাঠিতে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ফিরোজা আমুর মৃত্যুবার্ষীকি পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 179 ভিউজ

ঝালকাঠি জেলা প্রতিনিধি:  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর সহধর্মীনি ফিরোজা আমুর ১৩ তম মৃত্যুবার্ষীকি পালিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের মদোন মোহন আখড়া মন্দির প্রঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে যুক্ত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট তপন রায় চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, পাবলিক হরিসভা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অসীত বরণ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অলোক সাহা। আলোচনা শেষে ফিরোজা আমুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ঝালকাঠি জেলা প্রতিনিধি: কঞ্জন কান্তি চক্রবর্তী মোবাইল:

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন