হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে ৪ দলীয় ফুটবল টুর্ণামন্টে রূপসা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন!

বাগেরহাটের মোল্লাহাটে ৪ দলীয় ফুটবল টুর্ণামন্টে রূপসা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন!

কর্তৃক Editor
০ মন্তব্য 214 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ 

বাগেরহাটের মোল্লাহাটে নাশুখালি মিলন সংঘের আয়োজনে, নাশুখালি সোশ্যাল ওয়েল ফেয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল থেকে শুরু হওয়া উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহন করে বাগেরহাট,রূপসা,নাশুখালি ও দত্তডাঙ্গা ফুটবল একাদশ। নক আউট পদ্ধতির প্রথম খেলায় বাগেরহাট ফুটবল একাদশ নাশুখালি একাদশকে ১-০ গোলে এবং রূপসা ফুটবল একাদশ দত্তডাঙ্গাকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উত্তীর্ন হয়।

পরবর্তিতে ফাইনাল খেলায় রূপসা ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে বাগেরহাটকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলিয়া ইউ.পি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন গাওলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফকির নজরুল ইসলাম সুক,নাশুখালি সোশ্যাল ওয়েল ফেয়ার মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ সাদি ও প্রধান শিক্ষক মোঃ সাইকুল ইসলাম, সার্বিক আয়োজনে ছিলেন নাশুখালি মিলন সংঘের সভাপতি ফকির কামরুল ইসলাম ও সাধারন সম্পাদক তরিকুল ইসলাম তিতু প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন