হোম খুলনানড়াইল সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নড়াইলে গণশুনানি অনুষ্ঠিত

সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নড়াইলে গণশুনানি অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

সেবা প্রদানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে নড়াইলে এক ব্যতিক্রমী ফলপ্রসূ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জেলা সঞ্চয় অফিস/ব্যুরো নড়াইলের নিজস্ব কার্যালয়ে এই গণশুনানির আয়োজন করা হয়।

জেলা কার্যালয়ে আয়োজিত এই গণশুনানিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সঞ্চয়পত্রের সাধারণ গ্রাহক এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে গ্রাহকদের সঞ্চয়পত্র ক্রয়, মুনাফা উত্তোলন এবং বিভিন্ন আইনি টেকনিক্যাল সমস্যা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। সময় গ্রাহকদের উত্থাপিত বিভিন্ন জটিলতার তাৎক্ষণিক সমাধান এবং দিকনির্দেশনা প্রদান করেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় অফিসার সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব রশিদ লাবলু। বক্তারা সঞ্চয় অফিসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ধরনের গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ দাপ্তরিক হয়রানি থেকে মুক্তি পাবে এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, সাধারণ মানুষকে সঞ্চয়মুখী করতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বর্তমানে পরিবার সঞ্চয়পত্র, মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র নামের অত্যন্ত লাভজনক নিরাপদ সঞ্চয় স্কিমসমূহ চালু রয়েছে। সঞ্চয় সপ্তাহ চলাকালীন গ্রাহকদের এই স্কিমগুলোর সুবিধা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন