হোম অন্যান্যসারাদেশ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

কর্তৃক Editor
০ মন্তব্য 30 ভিউজ

নিউজ ডেস্ক:
খুলনা নগরীর দৌলতপুরে একটি মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা দুই মুসল্লিকে গুলি করেছে। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- লোকমান হোসেন ও আলম। লোকমানের শরীরে চারটি এবং আলমের হাতে একটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় লোকমানকে ঢাকায় পাঠানো হয়েছে এবং আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ফজরের নামাজ শেষে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াতে ছিলেন বলে জানা গেছে। হামলার পর স্থানীয় মুসল্লিরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে লোকমান হোসেনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এলোপাতাড়ি গুলিতে আলমও আহত হন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। হামলার সঠিক কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন