হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে শিশু ও যুব সংগঠনের বার্ষিক শিখন ও অর্জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে শিশু ও যুব সংগঠনের বার্ষিক শিখন ও অর্জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ, শিশু ও যুব সংগঠনের বার্ষিক শিখন ও অর্জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায়
উপজেলার আটজুড়ী ইউনিয়নের দত্তডাঙ্গা এসি একাডেমী স্কুল মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‌উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সভাপতি ছিলেন প্রধান শিক্ষক অমিতোষ কুমার গাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাতেম আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যাপ্টিষ্ট এইডের উপজেলা ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাপ্টিষ্ট এইডের শিশু অধিকার প্রকল্প প্রধান নরেন্দ্রনাথ পাহান ও ইউনিয়ন নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শিল্পী মজুমদার।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্যাপ্টিষ্টের মনিটরিং অফিসার স্বপন কুমার সাহা, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, ইউপি সদস্য মনীন্দ্রনাথ মন্ডল, আটজুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নান্নু মোল্লা, প্রকল্প সমন্বয়কারী যখন বিশ্বাস, বিভিন্ন প্রকল্পের সুপারভাইজার, প্রকাশ দাস, শিমন কুমার ত্রিপুরা, কমল সরকার, সুপ্রিয়া বৈদ্যসহ স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থাপনা করেন বীরঙ্গনা বাওয়ালি ও রাজ রায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু ও যুব সংগঠনের শিল্পীরা নাট্য অভিনয়, সংগীত ও নিত্য পরিবেশন করে এবং আটজুড়ি ইউনিয়নের ৩৫ টি শিশু সংগঠনের সদস্যদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার মশারি বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন